EIIN : 104232
Madrasha Code : 19588 Jetty Road, Chandgaon, Chittagong; 01309104232, 01825267355
সুপারের বাণী

    সুপারের বাণী
    মাদ্রাসা শিক্ষায় প্রথম প্রতিষ্ঠান ছিল সাফা পর্বতের পাদদেশে যায়েদ-বিন-আকরামের বাড়িতে- যেখানে স্বয়ং রাসুল (সঃ) ছিলেন শিক্ষক এবং শিক্ষার্থী ছিলেন তাঁর কয়েকজন অনুসারী নওমুসলিম। হিজরতের পর মদিনায় মসজিদে নববি-র পূর্বপাশে স্থাপিত হয় মাদ্রাসা আহলে সুফ্ফা। শিক্ষক ছিলেন উবাদা-ইবনে সামিত আর শিক্ষার্থীদের মধ্যে ছিলেন আবু হুরাইরা (রা) মুয়াজ-ইবন জবল, গিফারি (রা) প্রমুখ। সেকালের মাদ্রাসা পাঠ্যসূচির ছিল, কোরআন, হাদিস, ফারায়েজ, প্রাথমিক চিকিৎসা, বংশ শাস্ত্র, তাজবীদ ইত্যাদি। এছাড়া অশ^ চালনা, হস্তলিপি বিদ্যা, শরীর চর্চা ইত্যাদিও পাঠ্যসূচির অন্তর্ভুক্ত ছিল। নবুয়তের প্রথম দিন থেকে উমাইয়া বংশের শাসনামলের প্রথম ভাগ পর্যন্ত প্রায় একশ বছর সময়কালকে মাদরাসা শিক্ষার প্রথম পর্যায় ধরা হয়। সুতরাং বহুমূখী এই মাদ্রাসাটির বহুমাত্রিক সাফল্যে আমরা নিরন্তর প্রয়াসের ক্ষুদ্রাতি ক্ষুদ অংশও যদি সহায়ক হয় তবেই আমি তৃপ্ত। মহান আল্লাহ আমাদের সহায় হোন।   আমিন


    মোঃ জাহাঙ্গীর খলিলী                             
    সুপার ও সচিব